বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের নিয়োগ পরীক্ষার অপেক্ষমাণ তালিকা হতে ৩টি ভিন্ন ক্যাটাগরিতে মোট ৯ জন প্রার্থীকে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে।

নির্বাচিত পদের নাম ও সংখ্যা:
১. গাড়িচালক: ০২ জন
২. এক্সপার্ট প্লান্টার: ০২ জন
৩. এক্সপার্ট রিয়ারার: ০৫ জন

প্রয়োজনীয় নির্দেশনা:
নির্বাচিত প্রার্থীদের বোর্ডের ওয়েবসাইট থেকে পুলিশ ভেরিফিকেশন ফরম ডাউনলোড করে তা পূরণপূর্বক আগামী ২৭ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের প্রশাসন বিভাগে জমা দিতে হবে।

অন্যান্য তথ্য:
পুলিশ ভেরিফিকেশন এবং স্বাস্থ্য পরীক্ষায় উপযুক্ত বিবেচিত হলে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নিয়োগপত্র প্রদান করা হবে। এছাড়া যোগদানের সময় স্বাস্থ্য পরীক্ষার প্রত্যয়ন ও ডোপ টেস্ট রিপোর্ট দাখিল করতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের চূরান্ত ফলাফল প্রকাশ