স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC) রাজস্বখাতভুক্ত একাধিক শূন্য পদে জনবল নিয়োগের জন্য নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে।
পদের নাম ও সংখ্যা:
১। মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজি)- ০১
২। ফার্মাসিস্ট-০৫
৩। ফিজিক্যাল ইনস্ট্রাক্টর-০১
৪। ল্যাবস সহকারী-০৩
৫। ডায়েটিশিয়ান-০৮
৬। ভোকেশনাল-০৮
৭। ইসিজি-০৮
৮। লিনেন কিপার-০১
৯। টিকেট ক্লার্ক-০৮
১০। রেন্ট কালেক্টর-০১
১১। সহকারী স্টুয়ার্ড/এ্যাসিসটেন্ট স্টুয়ার্ড-০৭
১২। ওয়ার্ড মাস্টার-০২
১৩। রেকর্ড কিপার-০৮
১৪। ল্যাব এটেনডেন্ট-০৭
বয়সসীমা: ১ মার্চ ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের অনলাইনে http://dnc.teletalk.com.bd/dnc2026/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন সম্পন্ন করার পর টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে পদভেদে পরীক্ষার ফি ও সার্ভিস চার্জ বাবদ ১৬৮ টাকা, ১১২ টাকা অথবা ৫৬ টাকা জমা দিতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ:
আবেদন শুরু: ১২ মার্চ ২০২৬, সকাল ১০:০০ টা থেকে।
আবেদনের শেষ তারিখ: ২৩ এপ্রিল ২০২৬, বিকাল ০৫:০০ টা পর্যন্ত।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ