অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে জনবল নিয়োগের লক্ষ্যে পরিচালিত পরীক্ষার ভিত্তিতে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র প্রদান করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের নির্ধারিত শর্তসাপেক্ষে সাময়িকভাবে নিয়োগ প্রদান করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা:
১. সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর - ০৩ জন
যোগদানের তারিখ ও সময়:
নির্বাচিত প্রার্থীদের আগামী ২৬ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ১০:০০ ঘটিকার মধ্যে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও সমন্বয় অনুবিভাগ) বরাবর যোগদান পত্র দাখিল করতে হবে।
যোগদানের সময় প্রয়োজনীয় কাগজপত্র:
১. সিভিল সার্জন কর্তৃক স্বাস্থ্য পরীক্ষার সনদ ও ডোপ টেস্ট রিপোর্ট।
২. ০২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।
৩. সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি।
৪. পুলিশ ভেরিফিকেশন ফরম এবং ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা।
৫. চাকুরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের ছাড়পত্র।
নির্ধারিত তারিখে যোগদানে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ