ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি: (ওজোপাডিকো)-এর বিভিন্ন পদে নিয়োগের উদ্দেশ্যে চলমান মৌখিক পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। ইতিপূর্বে যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন এবং মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছিলেন, তাদের ক্ষেত্রে এই বিজ্ঞপ্তিটি প্রযোজ্য হবে।

সংশ্লিষ্ট পদসমূহ:
১. জুনিয়র সহকারী ব্যবস্থাপক (হিসাব/অর্থ)
২. জুনিয়র সহকারী ব্যবস্থাপক (এইচআর)
৩. জুনিয়র শিক্ষক (হাই স্কুল)
৪. জুনিয়র শিক্ষক (প্রাইমারী)

স্থগিতকৃত পরীক্ষার তথ্য:
পূর্ব ঘোষণা অনুযায়ী ১২/০৪/২০২৬ হতে ২১/০৪/২০২৬ তারিখ পর্যন্ত ঢাকা লিয়াজৌ অফিসে অনুষ্ঠিতব্য মৌখিক পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে।

পরবর্তী নির্দেশনা:
মৌখিক পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে যথাসময়ে ওজোপাডিকো-র ওয়েবসাইটের মাধ্যমে অবহিত করা হবে। নতুন সময়সূচি অনুযায়ী প্রার্থীদের জন্য পুনরায় নতুন ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) মৌখিক পরীক্ষা স্থগিত