বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের অধীনে জনতা ব্যাংক পিএলসি-র ২০২২ সালভিত্তিক সিনিয়র অফিসার পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। এমসিকিউ এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৮৪ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা গ্রহণের তারিখ ও সময় ঘোষণা করা হয়েছে।
গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
পদের নাম ও সংখ্যা: সিনিয়র অফিসার (ফিন্যান্সিয়াল এনালিস্ট) - ১৮টি শূন্য পদ
মৌখিক পরীক্ষার তারিখ: ১৭ এপ্রিল ২০২৬ থেকে ২২ এপ্রিল ২০২৬ পর্যন্ত।
পরীক্ষার স্থান: বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় (প্রধান ভবনের ৪র্থ তলা), মতিঝিল, ঢাকা।
রিপোর্টিং সময়: নির্ধারিত তারিখ অনুযায়ী দুপুর ২:০০টা, বিকাল ৩:০০টা এবং বিকাল ৪:০০টা।
প্রয়োজনীয় কাগজপত্র:
মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অনলাইন আবেদনের সমর্থনে সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ (এসএসসি, এইচএসসি, স্নাতক ও স্নাতকোত্তর), মার্কশিট, কম্পিউটার লিটারেসি সনদ, জাতীয়তা সনদ এবং ৩ কপি রঙিন ছবি জমা দিতে হবে। এছাড়া চাকুরিরত প্রার্থীদের ক্ষেত্রে নিজ নিজ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র প্রদর্শন করা বাধ্যতামূলক।
নির্ধারিত সময়ের পর কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না এবং পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ