ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের (বিএসসিএস) অধীনে ২০২২ সাল ভিত্তিক বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগের দ্বিতীয় পর্যায়ের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে মেধাক্রম অনুযায়ী ৯৪ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা: সিনিয়র অফিসার (সাধারণ) – ৯৪ জন (২য় পর্যায়ে নির্বাচিত)

প্রতিষ্ঠানের নাম: সোনালী ব্যাংক পিএলসি, অগ্রণী ব্যাংক পিএলসি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক এবং বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন।

পরবর্তী কার্যক্রম: নিয়োগ সংক্রান্ত পরবর্তী সকল প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক সম্পন্ন করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

ব্যাংকার্স সিলেকশন কমিটির বিভিন্ন ব্যাংকে নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ