বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) তাদের শূন্য পদসমূহে জনবল নিয়োগের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১৩টি ভিন্ন ক্যাটাগরিতে মোট ৫৪ জনকে নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য বাংলাদেশী নাগরিকরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা:
১. সহকারী পরিচালক (হিসাব/অর্থ/নিরীক্ষা) - ০২টি
২. প্রধান প্রশিক্ষক (ইঞ্জিন) - ০১টি
৩. উর্ধতন প্রশিক্ষক (ইঞ্জিন) - ০১টি
৪. সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা/সহকারী অর্থ কর্মকর্তা - ০২টি
৫. সহকারী এবং কোষাধ্যক্ষ - ০৪টি
৬. প্রশিক্ষক (ড্রেজার) - ০৫টি
৭. প্রশিক্ষক (ডেক) - ০১টি
৮. প্রশিক্ষক (ইঞ্জিন) - ০১টি
৯. উপ-সহকারী প্রকৌশলী (তড়িৎ) - ০১টি
১০. মাস্টার পাইলট - ০২টি
১১. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক - ০১টি
১২. ইঞ্জিন ড্রাইভার (১ম শ্রেণি) - ০৬টি
১৩. নিম্নমান সহকারী, সময় রক্ষক এবং সহকারী কোষাধ্যক্ষ - ২০টি

বয়সসীমা:
০১ এপ্রিল ২০২৬ তারিখে পদের ধরণ অনুযায়ী প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে। তবে কিছু বিশেষ পদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ থেকে ৪০ বছর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত।

আবেদনের প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের টেলিটকের অফিসিয়াল ওয়েবসাইট https://biwta.teletalk.com.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফি টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে প্রদান করতে হবে।

আবেদনের সময়সীমা:
আবেদন শুরু: ১২ মার্চ ২০২৬, সকাল ১০:০০ টা।
আবেদনের শেষ তারিখ: ২৩ এপ্রিল ২০২৬, বিকাল ০৫:০০ টা।

পরীক্ষার তথ্য:
পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে এসএমএস এবং ওয়েবসাইটের মাধ্যমে প্রার্থীদের জানানো হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:

৫৪ পদে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

৫৪ পদে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

৫৪ পদে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

৫৪ পদে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ