বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি) এর বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। একই সাথে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি ঘোষণা করা হয়েছে।
পদের নামসমূহ: ইন্সপেক্টর (এইএলডি), ইন্সপেক্টর (এরোড্রম), এয়ারওয়ার্দিনেস ইন্সপেক্টর (এরোস্পেস), এয়ারওয়ার্দিনেস ইন্সপেক্টর (এভিয়নিক্স) এবং মেডিক্যাল এসিস্ট্যান্ট।
মৌখিক পরীক্ষার তারিখ ও সময়:
১. ইন্সপেক্টর (এইএলডি), এয়ারওয়ার্দিনেস ইন্সপেক্টর (এভিয়নিক্স) এবং মেডিক্যাল এসিস্ট্যান্ট পদের পরীক্ষা ১৫ এপ্রিল ২০২৬ তারিখ দুপুর ০২.০০ টায় অনুষ্ঠিত হবে।
২. ইন্সপেক্টর (এরোড্রম) এবং এয়ারওয়ার্দিনেস ইন্সপেক্টর (এরোস্পেস) পদের পরীক্ষা ১৬ এপ্রিল ২০২৬ তারিখ দুপুর ০২.০০ টায় অনুষ্ঠিত হবে।
পরীক্ষার স্থান: সদর দপ্তর সম্মেলন কক্ষ, সিএএবি, কুর্মিটোলা, ঢাকা।
প্রয়োজনীয় কাগজপত্র: মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই প্রবেশপত্র, অনলাইন আবেদনের কপি, সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, মূল নাগরিকত্ব সনদ, এনআইডি বা জন্ম নিবন্ধন এবং কোটার স্বপক্ষে মূল সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) সাথে আনতে হবে। এছাড়া সকল কাগজপত্রের ১ সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
বিশেষ নির্দেশনা: উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত তারিখে দুপুর ০১:০০ টার মধ্যে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ