বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) সচিবালয় কর্তৃক ব্যক্তিগত কর্মকর্তা (১০ম গ্রেড) পদের ব্যবহারিক (সাঁটলিপি ও কম্পিউটার মুদ্রাক্ষর) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। উক্ত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য সাময়িকভাবে নির্বাচিত করা হয়েছে।
গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
পদের নাম: ব্যক্তিগত কর্মকর্তা (১০ম গ্রেড)
উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা: ১১ জন
কাগজপত্র জমা দেওয়ার তারিখ: ১৯ এপ্রিল ২০২৬ হতে ২২ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত।
সময়: সকাল ১০:০০ টা হতে বিকাল ৩:০০ টা পর্যন্ত (অফিস চলাকালীন)।
আবেদন প্রক্রিয়া ও পরবর্তী নির্দেশনা:
ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বিপিএসসি ফরম-৫এ (Applicant’s Copy) ডাউনলোড করে তার সাথে সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্র এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত কপি যুক্ত করতে হবে। এই সকল কাগজপত্র পরিচালক, নন-ক্যাডার (পরীক্ষা) শাখা, বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, ঢাকা-১২০৭ এর দপ্তরে হাতে হাতে অথবা ডাকযোগে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কাগজপত্র জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ