বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (BPSC) ৪৭তম বি.সি.এস. পরীক্ষা-২০২৪ এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। এই পরীক্ষায় বিভিন্ন ক্যাডারে সর্বমোট ৩,৬৩১ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।
ক্যাডার ভিত্তিক উত্তীর্ণের সংখ্যা:
১. সাধারণ ক্যাডার: ২,৫৭০ জন
২. সাধারণ এবং কারিগরি/পেশাগত ক্যাডার: ২৯৮ জন
৩. কারিগরি/পেশাগত ক্যাডার: ৭৬৩ জন
মৌখিক পরীক্ষার তথ্য:
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা মে ২০২৬ মাস থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে কমিশন তাদের ওয়েবসাইট এবং সংবাদপত্রের মাধ্যমে জানিয়ে দেবে।
প্রয়োজনীয় নির্দেশনাবলী:
উত্তীর্ণ প্রার্থীদের বিপিএসসি ফরম-১ (BPSC Form-1) কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রয়োজনীয় সকল সনদসহ ২ সেট সত্যায়িত কপি মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে বিপিএসসি ফরম-৩ (BPSC Form-3) অনলাইনে পূরণ করতে হবে।
এসএমএস এর মাধ্যমে ফলাফল দেখার নিয়ম:
যেকোনো মোবাইল থেকে PSC <স্পেস> 47 <স্পেস> Registration Number লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ