কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল)-এর নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল এবং নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র প্রদান করা হয়েছে। বিজ্ঞপ্তির নির্দেশনা অনুযায়ী চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে যোগদানের অনুরোধ করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা: ওয়ার্ক আ্যাসিস্ট্যান্ট (০৪ জন)

বেতন ও সুবিধাদি: মাসিক মূল বেতন ১৫,৫০০ টাকা (গ্রেড-১৮) এবং প্রতিষ্ঠানের বিধি অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব বোনাস ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

চাকরির মেয়াদ: প্রাথমিকভাবে ০৩ বছর মেয়াদী চুক্তিভিত্তিক নিয়োগ, যার প্রথম ১ বছর শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে। সন্তোষজনক কর্মমূল্যায়ন সাপেক্ষে ৬০ বছর বয়স পর্যন্ত এই চুক্তির মেয়াদ নবায়নযোগ্য হতে পারে।

যোগদানের তারিখ ও সময়: নির্বাচিত প্রার্থীদের আগামী ০২ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে যোগদানপত্র দাখিল করতে হবে।

যোগদানের স্থান: কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড-এর কর্পোরেট অফিস, ঢাকা।

প্রয়োজনীয় কাগজপত্র: যোগদানের সময় পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি, ডোপ টেস্ট রিপোর্ট, শারীরিক সুস্থতার সনদ এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অবশ্যই দাখিল করতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল) এর চাকরির ফলাফল প্রকাশ

কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল) এর চাকরির ফলাফল প্রকাশ

কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল) এর চাকরির ফলাফল প্রকাশ