সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং এর আওতাধীন জেলাসমূহের জন্য বিভিন্ন ক্যাটাগরির শূন্য পদগুলোতে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ায় সিলেট বিভাগের (সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং মৌলভীবাজার) স্থায়ী বাসিন্দারা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নামসমূহ:
হিসাবরক্ষক ০২ টি
অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ১১ টি
রেকর্ড কিপার ০১ টি
গাড়িচালক ০১ টি
অফিস সহায়ক ০৩ টি
অর্ডারলি ০২ টি
বয়সসীমা: ০১ মার্চ ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের অনলাইনে http://divsl.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন সাবমিট করার পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড মোবাইলের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।
আবেদনের সময়সীমা:
আবেদন শুরুর তারিখ: ০১ মার্চ ২০২৬, সকাল ১০:০০ টা
আবেদনের শেষ তারিখ: ৩১ মার্চ ২০২৬, বিকাল ০৫:০০ টা
পরীক্ষার ধরন: পদভেদে লিখিত, ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে ওয়েবসাইট এবং এসএমএস-এর মাধ্যমে জানানো হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ