ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতাধীন ১১-২০ গ্রেডের বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে অপেক্ষমান তালিকা থেকে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে।

নির্বাচিত পদের নাম ও সংখ্যা:
১. সার্ভেয়ার: ০৩ জন
২. নাজির-কাম-ক্যাশিয়ার: ০৩ জন
৩. সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর: ০২ জন
৪. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ০১ জন
৫. কপিয়িস্ট-কাম-বেঞ্চ সহকারী: ৯৪ জন

গুরুত্বপূর্ণ নির্দেশনা:
নির্বাচিত প্রার্থীদেরকে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ওয়েবসাইট থেকে পুলিশ ভেরিফিকেশন ফরম ডাউনলোড করে স্বহস্তে পূরণপূর্বক ৪ কপি আগামী ৩১ মার্চ ২০২৬ তারিখের মধ্যে ডাকযোগে বা সরাসরি অধিদপ্তরে জমা দিতে হবে। ফরমের সাথে অনলাইন আবেদনের রঙিন কপি, সকল সনদের ৪ সেট সত্যায়িত ফটোকপি এবং ৪ কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি দাখিল করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৩১ মার্চ ২০২৬

কাগজপত্র জমা দেওয়ার স্থান: পরিচালক (প্রশাসন), ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, ভূমি ভবন, তেজগাঁও, ঢাকা-১২০৮।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ