বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (BPATC), সাভার, ঢাকা তাদের রাজস্ব খাতভুক্ত একাধিক শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
পদের নাম ও সংখ্যা:
বিজ্ঞপ্তি অনুযায়ী সহকারী পরিচালক, ক্যাটালগার, মালী, বার্তা বাহক এবং কার্পেন্টারসহ বিভিন্ন পদে মোট ২০ জন জনবল নিয়োগ দেওয়া হবে।
বয়স সংক্রান্ত তথ্য:
আবেদনকারীর বয়স ১২ মার্চ ২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
আবেদনের প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের অনলাইনে http://bpatc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্রে ছবি ও স্বাক্ষর আপলোড করার পর টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পদভেদে নির্ধারিত আবেদন ফি (৫৬ টাকা থেকে ২২৩ টাকা পর্যন্ত) পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা:
অনলাইনে আবেদন শুরু হবে ১২ মার্চ ২০২৬ তারিখ সকাল ১০:০০ টায় এবং আবেদনের শেষ তারিখ ০৫ এপ্রিল ২০২৬ বিকাল ৫:০০ টা পর্যন্ত।
পরীক্ষার তথ্য:
পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে এসএমএস এবং ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: