ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (ICT Division) রাজস্ব খাতভুক্ত ৫টি ভিন্ন ভিন্ন পদে জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা:
১. কম্পিউটার অপারেটর: ০২টি
২. ক্যাশিয়ার: ০১টি
৩. ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর: ০২টি
৪. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ০৫টি
৫. অফিস সহায়ক: ১৪টি

বয়সসীমা: ০১ জানুয়ারি ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের অনলাইনে http://ictd.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন সাবমিট করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৩০ মার্চ ২০২৬, বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে। অনলাইনে আবেদন শুরু হবে ১০ মার্চ ২০২৬ সকাল ১০:০০ টা থেকে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

২৪ পদে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

২৪ পদে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

২৪ পদে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ