প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস (এমইএস)-এর ১০ম গ্রেডভুক্ত উপসহকারী প্রকৌশলী পদের নিয়োগের লক্ষ্যে অপেক্ষমাণ তালিকা হতে প্রার্থীদের প্রাথমিকভাবে সুপারিশ করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা:
১. উপসহকারী প্রকৌশলী বি/আর - ০১টি
২. উপসহকারী প্রকৌশলী ই/এম - ০১টি

গুরুত্বপূর্ণ তথ্য:
প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ডোপ টেস্টসহ স্বাস্থ্য পরীক্ষা, ভেরিফিকেশন এবং সনদ যাচাইয়ের জন্য নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকতে হবে।

উপস্থিত হওয়ার তারিখ ও সময়: ১৬ মার্চ ২০২৬, সকাল ০৯:০০ ঘটিকা।
স্থান: এমইএস আইবি, ঢাকা সেনানিবাস, ঢাকা।

প্রয়োজনীয় কাগজপত্র (৫ সেট সত্যায়িত কপি):
লিখিত পরীক্ষার প্রবেশপত্র, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র ও নাগরিকত্ব সনদ, ৫ কপি পাসপোর্ট সাইজের ছবি, চারিত্রিক সনদ এবং কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের ছাড়পত্র।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস (এমইএস) এর নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ