শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন শ্রম অধিদপ্তর তাদের রাজস্বখাতভুক্ত বিভিন্ন শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করার আহ্বান জানানো হচ্ছে।
পদের নাম ও সংখ্যা:
১. সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর - ০১টি
২. হিসাব রক্ষক - ০৩টি
৩. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর - ১৪টি
৪. ল্যাবরেটরি টেকনিশিয়ান - ০৮টি
৫. লাইব্রেরি সহকারী - ০৪টি
৬. পরিবার কল্যাণ পরিদর্শিকা - ১৮টি
৭. অডিওভিজ্যুয়াল অপারেটর - ০২টি
৮. ফার্মাসিস্ট - ০৩টি
৯. ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর - ০২টি
১০. নার্স - ০৮টি
১১. ডিসপেন্সারি অ্যাটেনডেন্ট - ০৫টি
১২. পরিচ্ছন্নতা কর্মী - ০২টি
১৩. আয়া (মহিলা) - ০১টি
মোট পদসংখ্যা: ৬৯টি
বয়স সীমা: ০১-০২-২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের অনলাইনে dol.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন সম্পন্ন করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা:
আবেদন শুরু: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ১০:০০ টা
আবেদনের শেষ তারিখ: ১৫ মার্চ ২০২৬, বিকাল ৫:০০ টা
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ