জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সীগঞ্জ-এর সাধারণ প্রশাসন ও সার্কিট হাউজের বিভিন্ন শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগে শুধুমাত্র মুন্সীগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।
পদের নাম ও পদসংখ্যা:
১. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-০৫
২. লাইব্রেরি সহকারী-০১
৩. অফিস সহায়ক - ০৮
৪. নিরাপত্তা প্রহরী-০৩
৫. বেয়ারার - ০১
৬. পরিচ্ছন্নতা কর্মী - ০১
বয়সসীমা: ২৬ মার্চ ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের অনলাইনে https://dcmunshiganj.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদনের সময়সীমা:
আবেদন শুরু: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ১০:০০ টা থেকে।
আবেদনের শেষ সময়: ২৬ মার্চ ২০২৬, রাত ১১:৫৯ টা পর্যন্ত।
পরীক্ষার নিয়মাবলি: প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে প্রচলিত নিয়োগবিধি অনুযায়ী লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে এসএমএস এবং ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: