বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের (BNMC) অধীন বিভিন্ন নার্সিং ও মিডওয়াইফারি কোর্সের কম্প্রিহেন্সিভ পরীক্ষার প্রবেশপত্র প্রিন্ট সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পরীক্ষার তারিখ: ১৩ মার্চ ২০২৬
সংশ্লিষ্ট কোর্সসমূহ: বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজি।
প্রবেশপত্র সংগ্রহের সময়: ০৮ মার্চ ২০২৬ তারিখ হতে কাউন্সিলের ডাটাবেজ থেকে প্রবেশপত্র প্রিন্ট করা যাবে।
প্রবেশপত্র সংগ্রহের নিয়মাবলী:
১. নার্সিং ও মিডওয়াইফারি কোর্সের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ডাটাবেজ থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।
২. ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্সের ক্ষেত্রে কাউন্সিলের ওয়েবসাইটের অভ্যন্তরীণ ই-সেবা সেকশন থেকে মোবাইল নম্বর ও রোল/রেজিস্ট্রেশন নম্বর প্রদান করে প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।
অন্যান্য নির্দেশনা: প্রতিটি প্রবেশপত্র অবশ্যই এ-৪ সাইজের ন্যূনতম ৮০ গ্রাম সাদা অফসেট কাগজে রঙিন প্রিন্ট করতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ