বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) কর্তৃক নিবন্ধিত পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৩০৬ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।
পদের নাম: সহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম/পিএন্ডএম/ইএন্ডসি)
নির্বাচিত প্রার্থীর সংখ্যা: ৩০৬ জন
মৌখিক পরীক্ষার তারিখ: ০৮ মার্চ ২০২৬ হতে ১৪ মার্চ ২০২৬ পর্যন্ত (রোল নম্বর অনুযায়ী নির্ধারিত তারিখে)
মৌখিক পরীক্ষার সময়: প্রতিদিন সকাল ১০:০০ ঘটিকা
পরীক্ষার স্থান: সদস্য (বিতরণ ও পরিচালন) এর অফিস কক্ষ, সদর দপ্তর ভবন (৩য় তলা, লিফট এর-২), বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯।
মৌখিক পরীক্ষার প্রয়োজনীয় নির্দেশনা:
- লিখিত পরীক্ষার প্রবেশপত্র অবশ্যই সাথে আনতে হবে (মৌখিক পরীক্ষার জন্য পৃথক প্রবেশপত্র দেয়া হবে না)।
- অনলাইনে আবেদনের কপি এবং সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ সাথে আনতে হবে।
- নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র এবং সকল কাগজপত্রের ০২ (দুই) সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
- ০২ কপি সত্যায়িত রঙিন ছবি সাথে রাখতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ