গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য অধিদপ্তর সম্প্রতি একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে বিভিন্ন পদে মোট ২৮৪ জন প্রকৃত বাংলাদেশী নাগরিককে নিয়োগ দেওয়া হবে।
বয়স সংক্রান্ত তথ্য: ০১/০২/২০২৬ তারিখে প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বিভাগীয় প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী ও যোগ্য প্রার্থীরা https://dof.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না।
আবেদনের শেষ তারিখ: অনলাইন আবেদন ১৮/০২/২০২৬ সকাল ১০:০০ টা থেকে শুরু হয়ে ১৫/০৩/২০২৬ বিকাল ০৫:০০ টা পর্যন্ত চলবে। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় আবেদন সাবমিটের পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে।
পরীক্ষার তারিখ, সময় ও স্থান: নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য মৎস্য অধিদপ্তরের ওয়েবসাইট (www.fisheries.gov.bd) এবং https://dof.teletalk.com.bd থেকে জানা যাবে। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়সহ পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি এসএমএস এর মাধ্যমে যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ