স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভিন্ন পদের বাছাই (MCQ) পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।
পদের নামসমূহ:
১. মেডিকেল অফিসার (গ্রেড-৯)
২. সহকারী রেজিস্ট্রার (গ্রেড-৯)
৩. ইমার্জেন্সি মেডিকেল অফিসার (গ্রেড-৯)
পরীক্ষার ফলাফল সংক্রান্ত তথ্য:
গত ২০ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত বাছাই পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে যারা সাময়িকভাবে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন, তাদের রেজিস্ট্রেশন নম্বর সম্বলিত ফলাফল প্রকাশ করা হয়েছে।
পরবর্তী ধাপ (লিখিত পরীক্ষা):
উত্তীর্ণ প্রার্থীদের বাংলা (৪০), ইংরেজি (৪০), সাধারণ জ্ঞান (৪০) এবং প্রাসঙ্গিক টেকনিক্যাল/প্রফেশনাল বিষয় (৮০) সহ মোট ২০০ নম্বরের ৪ ঘণ্টার লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
পরীক্ষার সময় ও স্থান:
লিখিত পরীক্ষার তারিখ, সময় এবং কেন্দ্র সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ