সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

বাংলাদেশ নৌবাহিনীর সাংগঠনিক কাঠামোভুক্ত বেসামরিক (অকারিগরি) পদে জনবল নিয়োগের লক্ষ্যে অপেক্ষমাণ তালিকা হতে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণের সময়সূচি প্রকাশ করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা: বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের মধ্যে রয়েছে জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, স্টোর হাউজম্যান, সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, সহকারী এক্সামিনার, ক্যাশিয়ার, নার্স, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, স্টোরম্যান, জুনিয়র টাইম কিপার, টেলিফোন অপারেটর, এমটি ক্লিনার, অফিস সহায়ক এবং অদক্ষ শ্রমিকসহ বিভিন্ন পদে মোট ৮৬ জন প্রার্থী।

স্বাস্থ্য পরীক্ষার তারিখ ও সময়: আগামী ০৯ ও ১০ মার্চ ২০২৬, সকাল ০৯:৩০ ঘটিকা।

স্থান: বানৌজা হাজী মহসীন, ঢাকা সেনানিবাস, ঢাকা-১২০৬।

প্রয়োজনীয় নির্দেশনা:
১. নির্ধারিত দিনে স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রার্থীদের সম্পূর্ণ খালি পেটে উপস্থিত থাকতে হবে।
২. সাথে ৬ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি এবং অনলাইন আবেদনের সময় প্রাপ্ত ছবিযুক্ত প্রবেশপত্র অবশ্যই আনতে হবে।
৩. স্বাস্থ্য পরীক্ষার আনুমানিক খরচ হিসেবে ৩,০০০/- (তিন হাজার) টাকা সাথে রাখতে হবে।
৪. স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে ২-৩ দিন সময় লাগতে পারে, তাই প্রার্থীদের নিজ ব্যবস্থাপনায় ঢাকায় অবস্থানের প্রস্তুতি নিয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক পদে নিয়োগের স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ

বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক পদে নিয়োগের স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ