সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড তাদের জুনিয়র অপারেটর জিএসই (ক্যাজুয়াল) পদের মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ৯ মার্চ ২০২৬ (সোমবার), ১০ মার্চ ২০২৬ (মঙ্গলবার) এবং ১১ মার্চ ২০২৬ (বুধবার) তারিখে অনুষ্ঠিত হবে।

পরীক্ষা অনুষ্ঠিত হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের প্রধান কার্যালয়, বলাকা ভবন, মিনি কনফারেন্স রুম (৪র্থ তলা)-এ। উত্তীর্ণ প্রার্থীদের নিম্নলিখিত ডকুমেন্টসহ যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে:

  • এডমিট কার্ডের কালার প্রিন্ট (০২ কপি)
  • টেলিটক প্রদত্ত আ্যাপ্লিক্যান্ট কপি (কালার প্রিন্ট)
  • ড্রাইভিং লাইসেন্স ও এতদ্বসংক্রান্ত সকল ডকুমেন্টস এর মূলকপি এবং ০১ সেট ফটোকপি
  • নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত অভিজ্ঞতা সনদের মূলকপি এবং ০১ সেট সত্যায়িত ফটোকপি
  • জাতীয় পরিচয়পত্র ও জন্ম (নিবন্ধন) সনদের মূলকপি এবং এক (১) সেট সত্যায়িত ফটোকপি
  • ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্রের মূলকপি এবং এক (১) সেট সত্যায়িত ফটোকপি
  • সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিটের মূলকপি এবং ০১ সেট করে সত্যায়িত ফটোকপি
  • কোটায় আবেদনকারী প্রার্থীদের কোটার সমর্থনে সরকার কর্তৃক প্রদত্ত দলিলাদি
  • অন্যান্য আনুষঙ্গিক ডকুমেন্টস (যদি থাকে) এর মূলকপি এবং এক (১) সেট সত্যায়িত ফটোকপি

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর চাকরির মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ