সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর রাজস্বখাতে সরাসরি নিয়োগযোগ্য 'অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক' এর ০১টি শূন্য পদে অপেক্ষমান তালিকা থেকে একজন প্রার্থীকে প্রাথমিকভাবে সুপারিশ করা হয়েছে।

পূর্ববর্তী একজন কর্মচারী ব্যক্তিগত কারণে চাকরি হতে স্বেচ্ছায় ইস্তফা দেওয়ায় এই ০১টি শূন্যপদ সৃষ্টি হয়। বাছাই কমিটি'র ০৩ মার্চ ২০২৬ তারিখে অনুষ্ঠিত সভার সর্বসম্মত সিদ্ধান্তের আলোকে এই সুপারিশ করা হয়েছে।

চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (কর্মকর্তা ও কর্মচারী) চাকুরী প্রবিধানমালা, ২০০৯ এর ধারা ৫(২) (ক) (খ) অনুযায়ী পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট, সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন কর্তৃক স্বাস্থ্যগত (মেডিক্যাল ফিটনেস) সার্টিফিকেট এবং মাদকাসক্ত কি না তা পরীক্ষার (ডোপ টেস্ট) প্রতিবেদন প্রাপ্তির পর তা যাচাই করে নিয়োগপত্র ইস্যু করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

এনটিআরসিএ-এর একটি শূন্য পদে অপেক্ষমান তালিকা থেকে প্রার্থী সুপারিশ