সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক স্থায়ী পদে ৬ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের জাতীয় বেতনস্কেল ২০১৫-এর টাকা ৯৩০০-২২৪৯০/- (গ্রেড-১৬) বেতনক্রমে নিয়োগ প্রদান করা হবে।

নির্বাচিত প্রার্থীদেরকে আগামী ২৫ মার্চ ২০২৬ খ্রি: তারিখ রোজ বুধবার, অফিস চলাকালীন সময়ে (সকাল ৯.০০টা হতে বিকেল ৫.০০টা পর্যন্ত) সচিব, বিসিএসআইআর, ঢাকা বরাবর স্ব-শরীরে উপস্থিত হয়ে যোগদানপত্র দাখিল করতে হবে। নির্ধারিত তারিখে যোগদান করতে ব্যর্থ হলে নিয়োগ বাতিল বলে গণ্য হবে।

নিয়োগকৃতদের ৬ (ছয়) মাস শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে।

যোগদানের সময় দু'জন প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা/স্থানীয় জনপ্রতিনিধির নিকট থেকে ০২ (দুই)টি চারিত্রিক সনদ এবং সরকারি মেডিকেল কলেজ/সিভিল সার্জন/উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর রেজিস্টার্ড চিকিৎসকের নিকট হতে শারীরিক সুস্থতা সংক্রান্ত সনদ দাখিল করতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর স্থায়ী পদে নিয়োগ প্রজ্ঞাপন প্রকাশ

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর স্থায়ী পদে নিয়োগ প্রজ্ঞাপন প্রকাশ