মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘২০টি শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপন’ শীর্ষক প্রকল্পে অস্থায়ীভাবে চুক্তিভিত্তিক নিয়োগের ফলাফল ও নিয়োগপত্র প্রকাশ করা হয়েছে।
পদের নাম: ডে-কেয়ার অফিসার
বেতন ও গ্রেড: জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-১০ অনুযায়ী মাসিক ২৭,১০০/- টাকা (সাকুল্য)।
যোগদানের শেষ তারিখ: ১৬ মার্চ ২০২৬ খ্রি.
যোগদান প্রক্রিয়া: নির্বাচিত প্রার্থীকে আগামী ১৬/০৩/২০২৬ তারিখের মধ্যে সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর যোগদান পত্র দাখিল করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে নিয়োগ বাতিল বলে গণ্য হবে।
অন্যান্য শর্তাবলী: চাকুরিতে যোগদানের সময় সিভিল সার্জন কর্তৃক সু-স্বাস্থ্যের সনদ এবং সকল শিক্ষাগত যোগ্যতার কাগজপত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। এছাড়া যোগদানের ৩ মাসের মধ্যে পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ