পদের নামঃ মার্কেটিং অফিসার
★ সরাসরি সাক্ষাৎকার ★
এসিআই এনিমেল হেলথ বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান যা গবাদিপশু, মাছ এবং পোল্ট্রির ঔষধ, ভ্যাকসিন, পুষ্টি ও সম্পূরক খাদ্য উৎপাদন এবং সরবরাহ করে থাকে। উন্নত গ্রাহক পরিষেবা, প্রয়োজনীয় কারিগরি শিক্ষা এবং ব্যবসায়িক সহায়তা নিশ্চিত করার মাধ্যমে আমরা খামারীদের সমস্যার সামগ্রিক সমাধান দিয়ে থাকি। এসিআই এনিমেল হেলথ দেশের প্রোটিনের ঘাটতি পূরণ করে সুস্থ-সমৃদ্ধ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
প্রধান দায়িত্বঃ
- এলাকা ভিত্তিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন।
- বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত খামারী এবং ভেটেরিনারি চিকিৎসক পরিদর্শন।
প্রয়োজনীয় যোগ্যতাঃ
- এসএসসি-তে বিজ্ঞান বিভাগসহ ন্যূনতম স্নাতক পাশ।
- বয়স সর্বোচ্চ ৩৫ বছর।
- মোটর সাইকেল চালনায় পারদর্শীতা।
- বাংলাদেশের যে কোন জেলায় কাজ করার মানসিকতা।
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধাঃআকর্ষণীয় বেতন, যাতায়াত ভাতা, সেলস ইনসেনটিভ, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, চিকিৎসা সুবিধা, জীবন বীমা, উৎসব ভাতা, ছুটি কাটানোর ভাতা, মোবাইল ফোন বিল, বাৎসরিক বেতন বৃদ্ধি এবং পদোন্নতির সুযোগসহ অন্যান্য সুযোগ-সুবিধা।
সাক্ষাৎকারের তারিখ ও সময়:
০২ মার্চ ২০২৬সময়ঃ সকাল ০৯:৩০
সাক্ষাৎকারের স্থানসমূহ:
- শ্রীমঙ্গল এসিআই ডিপোমৌলভীবাজার রোড (কারিতাস টেকনিক্যাল স্কুলের পাশে), ইউসুফপুর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
- রাজশাহী এসিআই ডিপোজিএম কমপ্লেক্স ভবন, নওদাপাড়া, বারো বনগ্রাম, রায়পাড়া, রাজশাহী।
- রংপুর এসিআই ডিপোসাতমাথা, পূর্ব খাসবাগ (খাসবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয় বিপরীতে), কোতোয়ালী, রংপুর।
- কুমিল্লা এসিআই ডিপোহাজারী পেট্রোল পাম্প, লাকসাম রোড, পদুয়ার বাজার, কুমিল্লা।
- খুলনা এসিআই ডিপোহো নং: ০০১৪-০কেএ, ওয়ার্ড নং-০৬, খান বাহাদুর আহসানউল্লাহ সড়ক, খুলনা।
- ময়মনসিংহ এসিআই ডিপোআমলিটোলা, হৃদয় মোড়, দিঘারকান্দা, বিএইউ রোড, ময়মনসিংহ।
- বরিশাল এসিআই ডিপোহো নং: ০৬০৩-০০০, আহমেদ মোল্লা রোড (পাওয়ার হাউসের বিপরীতে), রূপাতলী, বরিশাল।
- দিনাজপুর এসিআই ডিপোব্লক নং-১০, প্লট নং-৩২, হাউজিং এস্টেট, শেখপুরা, দিনাজপুর সদর, দিনাজপুর।