সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

ভূমি আপীল বোর্ডের রাজস্ব খাতভুক্ত বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে অপেক্ষমাণ তালিকা হতে প্রার্থীদের প্রাথমিকভাবে নিয়োগের সুপারিশ করা হয়েছে। বিভাগীয় নিয়োগ ও পদোন্নতি কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক এই ফলাফল প্রকাশ করা হয়।

পদের নাম ও সংখ্যা:
১. সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর - ০১ জন
২. অফিস সহায়ক - ০১ জন

প্রয়োজনীয় নির্দেশনা:
নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ফরম যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় সকল কাগজপত্রসহ আগামী ০৫ মার্চ ২০২৬ তারিখের মধ্যে সচিব, ভূমি আপীল বোর্ড, ভূমি ভবন, তেজগাঁও, ঢাকা বরাবর দাখিল করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র:
১. অ্যাপ্লিকেন্ট কপি (রঙিন), জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ এবং সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি (০৪ সেট)।
২. সদ্য তোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবি (০৪ কপি)।
৩. বোর্ডর ওয়েবসাইট হতে ডাউনলোডকৃত এবং স্বহস্তে পূরণ করা পুলিশ ভেরিফিকেশন ফরম (০৪ কপি)।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

ভূমি আপীল বোর্ডের অপেক্ষমাণ তালিকা হতে চূরান্ত ফলাফল প্রকাশ