চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) বিভিন্ন পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশ করা হয়েছে।
পদের নাম ও পরীক্ষার সময়সূচী:
পরীক্ষার স্থান: চবক বোর্ড রুম, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
ইন্টারভিউ কার্ড ডাউনলোড: প্রার্থীরা আগামী ২৫/০২/২০২৬ তারিখ হতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট থেকে তাদের রেজিষ্ট্রেশন নম্বর ব্যবহার করে ইন্টারভিউ কার্ড ডাউনলোড করতে পারবেন। এছাড়া প্রার্থীদের মোবাইলে এসএমএস-এর মাধ্যমেও বিষয়টি জানানো হবে। ডাকযোগে কোনো ইন্টারভিউ কার্ড প্রেরণ করা হবে না।
প্রয়োজনীয় কাগজপত্র: মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অনলাইন আবেদনের কপিসহ সকল সনদের মূল কপি সাথে আনতে হবে এবং এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
অন্যান্য তথ্য: পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। সংশ্লিষ্ট প্রার্থীদের যথাসময়ে নির্ধারিত স্থানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ