সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের জনবল নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ সচিবালয় নিয়োগ বিধিমালা অনুযায়ী মেধার ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের অস্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হয়েছে।

গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:

পদের নাম ও সংখ্যা: ২০ জন (অফিস সহায়ক)
যোগদানের তারিখ ও সময়: ০১ মার্চ ২০২৬ তারিখ পূর্বাহ্নে
যোগদানের স্থান: অতিরিক্ত সচিব (প্রশাসন অধিশাখা), বিদ্যুৎ বিভাগ

যোগদানের শর্তাবলী ও প্রয়োজনীয় কাগজপত্র:

  • নির্বাচিত প্রার্থীদের যোগদানের তারিখ হতে ০২ (দুই) বছরের জন্য শিক্ষানবিশ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
  • যোগদানের সময় সিভিল সার্জন কর্তৃক স্বাস্থ্যগত যোগ্যতার মূল সনদ (ডোপ টেস্টসহ) দাখিল করতে হবে।
  • জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ, ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি এবং সকল সনদের মূলকপিসহ দুই সেট সত্যায়িত ফটোকপি সাথে আনতে হবে।
  • ৩০০/- (তিনশত) টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে যৌতুক গ্রহণ বা প্রদান করবেন না মর্মে একটি বন্ড দাখিল করতে হবে।
  • নির্ধারিত ফরম পূরণপূর্বক সম্পদ বিবরণী দাখিল করতে হবে।

উল্লিখিত শর্তাবলি পূরণ সাপেক্ষে নির্বাচিত প্রার্থীদের আগামী ০১ মার্চ ২০২৬ তারিখের মধ্যে কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত তারিখে যোগদান না করলে নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বিদ্যুৎ বিভাগের নিয়োগের চূড়ান্ত ফলাফল ও নিয়োগপত্র প্রকাশ

বিদ্যুৎ বিভাগের নিয়োগের চূড়ান্ত ফলাফল ও নিয়োগপত্র প্রকাশ

বিদ্যুৎ বিভাগের নিয়োগের চূড়ান্ত ফলাফল ও নিয়োগপত্র প্রকাশ