সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড-এর একটি পদের নিয়োগ সংক্রান্ত মৌখিক পরীক্ষার সময়সূচী এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত তারিখ ও সময়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

পদের নাম: ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট

মৌখিক পরীক্ষার তারিখ: ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ২০২৬

পরীক্ষার স্থান: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের প্রধান কার্যালয়, বলাকা ভবন, মিনি কনফারেন্স রুম (৪র্থ তলা), কুর্মিটোলা, ঢাকা-১২২৯।

প্রয়োজনীয় কাগজপত্র (মূল কপি ও সত্যায়িত ফটোকপি):
১. লিখিত পরীক্ষার এডমিট কার্ডের ২ কপি কালার প্রিন্ট এবং অ্যাপ্লিক্যান্ট কপি।
২. পাসপোর্ট সাইজের ২ কপি সত্যায়িত ছবি এবং জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ।
৩. সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিট।
৪. কম্পিউটার জ্ঞান ও দক্ষতা সংক্রান্ত সনদ।
৫. নাগরিকত্ব সনদ এবং কোটা সংক্রান্ত (যদি থাকে) প্রয়োজনীয় দলিলাদি।
৬. অভিজ্ঞতা সনদ (যদি থাকে)।

উক্ত পদের প্রার্থীদের নির্দিষ্ট দিনে যথাসময়ে প্রয়োজনীয় সকল ডকুমেন্টসসহ উপস্থিত থাকার জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের চাকরির মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ