বাংলাদেশ ডাক বিভাগের পোস্টমাস্টার জেনারেল-এর কার্যালয়, কেন্দ্রীয় সার্কেল, ঢাকা এবং এর আওতাধীন ইউনিট/অফিসসমূহে রাজস্ব খাতভুক্ত বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করার আহ্বান জানানো যাচ্ছে।
পদের নাম ও সংখ্যা:
১. সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর: ০৪টি
২. উচ্চমান সহকারী: ১০টি
৩. ক্যাশিয়ার: ০১টি
৪. পোস্টাল অপারেটর: ৫৮ টি
৫. মেইল অপারেটর: ১১৩ টি
৬. ড্রাইভার (ভারী): ০২টি
৭. কম্পিউটার মুদ্রাক্ষরিক: ০৩টি
৮. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৪টি
বয়স সংক্রান্ত তথ্য:
৩০ ডিসেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের অনলাইনে https://pmgcc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদনের সময়সীমা:
আবেদন শুরু: ৩০ নভেম্বর ২০২৬, সকাল ১০:০০ টা থেকে।
আবেদনের শেষ তারিখ: ৩০ ডিসেম্বর ২০২৬, বিকাল ০৫:০০ টা পর্যন্ত।
পরীক্ষার তথ্য:
সকল পদের জন্য বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষা এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। পরীক্ষার তারিখ ও স্থান পরবর্তীতে এসএমএস এবং ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ