ADVERTISING
ADVERTISING

কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ কৃষি বিপণন অধিদপ্তর (DAM Job Circular 2026)-এ সরাসরি নিয়োগের জন্য বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি ৮টি ভিন্ন ক্যাটাগরিতে মোট ৯৭ জন জনবল নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করার আহ্বান জানানো যাচ্ছে।

পদের নাম ও সংখ্যা:
১. মাঠ ও বাজার পরিদর্শক - ০৫টি
২. সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর - ০৯টি
৩. কম্পিউটার অপারেটর - ০১টি
৪. হিসাব রক্ষক - ০৩টি
৫. গাড়ী চালক - ০১টি
৬. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক - ৩৯টি
৭. ক্যাশিয়ার - ০১টি
৮. অফিস সহায়ক - ৩৮টি

মোট পদসংখ্যা: ৯৭টি

বয়স সংক্রান্ত তথ্য: প্রার্থীদের বয়স ০১-১১-২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে ৫নং ক্রমিকের (গাড়ি চালক) পদের জন্য বয়স ১৮ থেকে ৩৫ বছর পর্যন্ত গ্রহণযোগ্য।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের অনলাইনে https://dam.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন সাবমিট করার পর নির্ধারিত সময়ের মধ্যে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।

ADVERTISING

আবেদনের সময়সীমা:
আবেদন শুরু: ১৬ নভেম্বর ২০২৬, সকাল ১০:০০ টা
আবেদনের শেষ তারিখ: ১০ ডিসেম্বর ২০২৬, বিকাল ০৪:০০ টা

পরীক্ষার ফি: পদের ধরণ অনুযায়ী ফি ৫৬ টাকা থেকে ১৬৮ টাকা পর্যন্ত (টেলিটক সার্ভিস চার্জসহ)।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

৯৭ পদে কৃষি বিপণন অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৬

৯৭ পদে কৃষি বিপণন অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৬

৯৭ পদে কৃষি বিপণন অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৬

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন