বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন তাদের রাজস্ব খাতভুক্ত শূন্য পদসমূহে সরাসরি জনবল নিয়োগের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য বাংলাদেশী নাগরিকরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা:
১. ব্যক্তিগত সহকারি — ০৬টি
২. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক — ০৪টি
বয়স সংক্রান্ত তথ্য:
২১ ডিসেম্বর ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী বয়সসীমা শিথিলযোগ্য।
আবেদনের প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের https://ccb.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদনের সময়সীমা:
অনলাইনে আবেদন শুরু: ২২ নভেম্বর ২০২৬, সকাল ১০:০০ টা থেকে।
আবেদনের শেষ তারিখ: ২১ ডিসেম্বর ২০২৬, বিকাল ০৫:০০ টা পর্যন্ত।
আবেদন ফি:
টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে সার্ভিস চার্জসহ মোট ১১২/- টাকা (বিশেষ ক্ষেত্রে ৫৬/- টাকা) অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।
পরীক্ষার তথ্য:
আবেদনকারী প্রার্থীদের প্রিলিমিনারি, লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার তারিখ ও সময় যথাসময়ে এসএমএস এবং ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ