বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) তাদের রাজস্বখাতভুক্ত একাধিক শূন্যপদে জনবল নিয়োগের জন্য বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য আহ্বান জানানো যাচ্ছে।
পদের নাম ও সংখ্যা:
১. নিরাপত্তা কর্মকর্তা – ০৩টি
২. নিরাপত্তা প্রহরী – ২০০টি
৩. অফিস সহায়ক – ১২৯টি
বয়স সংক্রান্ত তথ্য:
সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। তবে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের https://bepza.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন সফলভাবে সম্পন্ন হওয়ার পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা:
অনলাইনে আবেদন শুরু: ২৪ নভেম্বর ২০২৬, সকাল ১০:০০ টা।
আবেদনের শেষ তারিখ: ২৪ ডিসেম্বর ২০২৬, বিকাল ৫:০০ টা।
পরীক্ষার তারিখ, সময় ও স্থান:
পরীক্ষার তারিখ ও কেন্দ্র সংক্রান্ত তথ্য পরবর্তীতে মোবাইল ফোনে SMS এবং কর্তৃপক্ষের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। নিরাপত্তা কর্মকর্তা ও নিরাপত্তা প্রহরী পদের জন্য শারীরিক সক্ষমতা ও স্বাস্থ্যগত পরীক্ষা গ্রহণ করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ