ADVERTISING
ADVERTISING

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ৩টি পদে মোট ১০ জনকে সরাসরি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী বাংলাদেশি নাগরিকদের অনলাইনে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।   

এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:

  • প্রতিষ্ঠানের নাম: প্রতিরক্ষা মন্ত্রণালয় (Ministry of Defence)   
  • ওয়েবসাইট: www.mod.gov.bd   
  • আবেদনের মাধ্যম: অনলাইন (http://mod.teletalk.com.bd)   
  • মোট শূন্য পদ: ১০টি   
  • চাকরির ধরন: সরকারি   
  • আবেদন শুরুর তারিখ: ১২ নভেম্বর ২০২৬, সকাল ১০:০০ টা   
  • আবেদনের শেষ তারিখ: ০৩ ডিসেম্বর ২০২৬, বিকাল ০৫:০০ টা   
  • বয়সসীমা: ১২ নভেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩০ বছর (বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর)   

পদভিত্তিক বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা:

১. পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর   

  • পদ সংখ্যা: ৩টি   
  • গ্রেড ও বেতন স্কেল: ১০ম গ্রেড (২৪,৭০০ - ৫৯,৭০০/-)   
  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি; সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ ও বাংলায় ৪৫ শব্দ; কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ; কম্পিউটার ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।   

২. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক   

  • পদ সংখ্যা: ২টি   
  • গ্রেড ও বেতন স্কেল: ১৬তম গ্রেড (২১,৭০০ - ৫২,৭০০/-)   
  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দ; কম্পিউটার ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।   

৩. পদের নাম: অফিস সহায়ক   

ADVERTISING
  • পদ সংখ্যা: ৫টি   
  • গ্রেড ও বেতন স্কেল: ২০তম গ্রেড (২০,০৩০ - ৪৭,৭০০/-)   
  • শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।   

আবেদন ফি ও পরিশোধ পদ্ধতি:আবেদন সাবমিটের পর টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে।   

  • ১ ও ২ নং পদের জন্য: আবেদন ফি ১০০/- ও সার্ভিস চার্জ ১২/- সহ মোট ১১২/- টাকা   
  • ৩ নং পদের জন্য: আবেদন ফি ৫০/- ও সার্ভিস চার্জ ৬/- সহ মোট ৫৬/- টাকা(অনগ্রসর নাগরিক—ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য সকল পদের ফি ৫৬/- টাকা)   

আবেদনের লিংক:http://mod.teletalk.com.bd


বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৬

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন