বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের অধীনে ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানের শূন্য পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা: ৯০৩টি শূন্য পদ।
পরীক্ষার তারিখ: ২৭ নভেম্বর ২০২৬ (শুক্রবার)।
পরীক্ষার সময়: সকাল ৯:৩০ টা হতে ১১:৩০ টা পর্যন্ত (২ ঘণ্টা)।
পরীক্ষার মান: ২০০ নম্বরের লিখিত পরীক্ষা।
পরীক্ষার স্থান: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা এবং কেন্দ্র তালিকাসহ অন্যান্য প্রয়োজনীয় নির্দেশনাবলী বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) থেকে জানা যাবে। যেকোনো প্রয়োজনে প্রার্থীদের info.bscs@bb.org.bd ই-মেইলে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ