বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (BFRI) তাদের রাজস্ব খাতভুক্ত ১১টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে মোট ৮১টি স্থায়ী ও অস্থায়ী শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। সকল জেলার প্রার্থীগণ এই পদগুলোতে আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা:
১. বৈজ্ঞানিক কর্মকর্তা – ৫০টি
২. গ্রন্থাগারিক – ১টি
৩. উপ-সহকারী প্রকৌশলী (পুরকৌশল) – ৫টি
৪. ফটোগ্রাফার – ১টি
৫. কম্পিউটার অপারেটর – ৫টি
৬. হিসাবরক্ষক – ২টি
৭. ক্যাশিয়ার – ১টি
৮. মটর চালক (ভারী) – ৩টি
৯. মটর চালক (হালকা) – ২টি
১০. স্পীডবোট চালক – ১টি
১১. অফিস সহায়ক – ১০টি
বয়স সংক্রান্ত তথ্য:
০১ নভেম্বর ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। এসএসসি সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদনের প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের টেলিটকের নির্ধারিত ওয়েবসাইট https://fri.teletalk.com.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। অনলাইনে আবেদন সম্পন্ন হওয়ার পর প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা:
আবেদন শুরু: ১০ নভেম্বর ২০২৬, সকাল ১০:০০ টা থেকে।
আবেদনের শেষ তারিখ: ১০ ডিসেম্বর ২০২৬, বিকাল ০৫:০০ টা পর্যন্ত।
পরীক্ষার তথ্য:
পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র সংক্রান্ত তথ্য পরবর্তীতে মোবাইল ফোনে এসএমএস এবং ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ