পায়রা বন্দর কর্তৃপক্ষ তাদের রাজস্ব খাতের শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ডাকযোগে বা সরাসরি আবেদন করার জন্য আহ্বান জানানো যাচ্ছে।
পদের নাম ও সংখ্যা: পাইলট - ০১টি
আবেদনের শেষ তারিখ: ০৮ ডিসেম্বর ২০২৬
আবেদন প্রক্রিয়া: প্রার্থীদের পায়রা বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইটে আপলোডকৃত নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। আবেদনের কপির সাথে সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয়তা/নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র, অভিজ্ঞতা সনদ এবং ৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সংযুক্ত করে 'সদস্য (প্রশাসন ও অর্থ), পায়রা বন্দর কর্তৃপক্ষ, কলাপাড়া, পটুয়াখালী' বরাবর সরাসরি বা ডাকযোগে প্রেরণ করতে হবে। খামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদন ফি: যে কোনো তফসিলি ব্যাংক থেকে ২০০/- (দুইশত) টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।
বয়স সংক্রান্ত তথ্য: নিয়োগের ক্ষেত্রে 'পায়রা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী চাকুরী প্রবিধানমালা, ২০১৭' অনুসরণ করা হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: