বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন আইন ও বিচার বিভাগের একটি পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। উক্ত পরীক্ষায় মোট ২৪ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য সাময়িকভাবে নির্বাচিত হয়েছেন।
পদের নাম ও সংখ্যা: গ্রন্থাগারিক (৯ম গ্রেড) - ২৪ জন (উত্তীর্ণ)
কাগজপত্র জমা দেওয়ার প্রক্রিয়া: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বিপিএসসি ফরম-৫এ (Applicant’s Copy) ডাউনলোড করে তার সাথে শিক্ষাগত যোগ্যতার সনদ, প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্র এবং প্রয়োজনীয় অন্যান্য সকল কাগজপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে।
কাগজপত্র জমা দেওয়ার তারিখ ও সময়: আগামী ২২ নভেম্বর ২০২৬ থেকে ২৬ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত (প্রতিদিন সকাল ১০:০০টা থেকে বিকাল ৩:০০টা পর্যন্ত) সরাসরি হাতে হাতে অথবা ডাকযোগে কাগজপত্র জমা দেওয়া যাবে।
জমা দেওয়ার স্থান: পরিচালক, ইউনিট-৩, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, ঢাকা-১২০৭।
মৌখিক পরীক্ষার সময়সূচি: মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও বিস্তারিত সময়সূচি পরবর্তীতে কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ