প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ)-এর নিয়োগ পরীক্ষার অপেক্ষমাণ তালিকা হতে প্রার্থীদের সুপারিশ করা হয়েছে। মনোনীত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা (ডোপ টেস্টসহ) এবং প্রাক-পরিচয় যাচাইয়ের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থিত থাকতে বলা হয়েছে।
গুরুত্বপূর্ণ তথ্য:
পদের নাম: উপসহকারী প্রকৌশলী (গ্রেড-১০)
রিপোর্টিংয়ের তারিখ ও সময়: ০৫ নভেম্বর ২০২৬, সকাল ১০:০০ ঘটিকা
স্থান: বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ), গাজীপুর সেনানিবাস, গাজীপুর।
প্রয়োজনীয় কাগজপত্র (সাথে আনতে হবে):
১. ৫ কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি ও পরীক্ষার প্রবেশপত্র।
২. ৪ সেট পূরণকৃত পুলিশ প্রত্যয়ন ফরম।
৩. জাতীয় পরিচয়পত্র ও নাগরিকত্ব সনদ।
৪. সকল শিক্ষাগত ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের ৫ সেট সত্যায়িত কপি।
৫. চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে কর্তৃপক্ষের ছাড়পত্র।
প্রয়োজনে যোগাযোগের জন্য মোবাইল নম্বর: ০১৭৬৯০৪৪১৫৫।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ