অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-কুমিল্লা জনবল নিয়োগের জন্য বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা:
১। ব্যক্তিগত সহকারী-০১
২। প্রধান সহকারী-০৫
৩। উচ্চমান সহকারী-০৫
৪। সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর-১২
৫। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-১০
৬। গাড়ি চালক-০৩
৭। অফিস সহায়ক-০৫
বয়স সংক্রান্ত তথ্য:
০১ অক্টোবর ২০২৬ তারিখে সাধারণ আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
আবেদনের প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট https://tzc.teletalk.com.bd/ এর মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফি টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা:
অনলাইনে আবেদন শুরু: ১৩ অক্টোবর ২০২৬, সকাল ১০:০০ ঘটিকা।
আবেদনের শেষ তারিখ: ০৫ নভেম্বর ২০২৬, বিকাল ০৫:০০ ঘটিকা।
পরীক্ষার তথ্য:
লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার সময়সূচী পরবর্তীতে এসএমএস এবং ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ