বোয়েসেল-এর মাধ্যমে জর্ডানের Jerash Garments & Fashion Mfg. Co. Ltd. কোম্পানিতে দক্ষ মেকানিক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচন করা হবে।

পদের নাম ও সংখ্যা: মেকানিক (পুরুষ) - ০৪ জন।

বয়স সীমা: ২০ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক মূল বেতন ৪৯৩.৩৮ মার্কিন ডলার। নিয়োগকর্তা কর্তৃক থাকা, খাওয়া, যাতায়াত এবং প্রাথমিক চিকিৎসার সুবিধা প্রদান করা হবে। এছাড়া চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং চুক্তি শেষে দেশে ফেরার বিমান ভাড়া কোম্পানি বহন করবে।

আবেদন ও সাক্ষাৎকারের বিস্তারিত: আগ্রহী প্রার্থীদের আগামী ০৬ নভেম্বর ২০২৬, শুক্রবার সকাল ০৮:০০ ঘটিকার মধ্যে সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকতে হবে।

সাক্ষাৎকারের স্থান: বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, দারুস-সালাম রোড, মিরপুর, ঢাকা-১২১৬।

প্রয়োজনীয় কাগজপত্র: ০৪ কপি রঙিন ছবি, মূল পাসপোর্ট ও পাসপোর্টের রঙিন ও সাদা-কালো ফটোকপি, বর্তমান অফিসের পরিচয়পত্র, অভিজ্ঞতা বা শিক্ষাগত যোগ্যতার সনদ এবং ভোটার আইডির কপি সঙ্গে আনতে হবে।

খরচ সংক্রান্ত তথ্য: সার্ভিস চার্জসহ অধিকাংশ খরচ জর্ডানের নিয়োগকারী কোম্পানি বহন করবে। নির্বাচিত কর্মীদের শুধুমাত্র পিডিও প্রশিক্ষণ ফি (৩০৫ টাকা) এবং ফিঙ্গারপ্রিন্ট ফি (২০০ টাকা) বহন করতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

০৪ পদে বোয়েসেল-এর মাধ্যমে জর্ডানে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন