সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস (সিদীপ) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস (সিদীপ) তাদের ক্ষুদ্রঋণ কার্যক্রমের জন্য ৪০০ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কোনো প্রকার পূর্ব অভিজ্ঞতা ছাড়াই ফ্রেশ গ্র্যাজুয়েট প্রার্থীরা পদগুলোতে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস (সিদীপ)
মোট শূন্য পদ: ৪০০টি
চাকরির ধরন: পূর্ণকালীন (বেসরকারি এনজিও)
আবেদনের শেষ তারিখ: ২১ নভেম্বর ২০২৬
পদ সংক্রান্ত তথ্য
| পদের নাম | পদ সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা | বেতন ও ভাতা |
ফিল্ড অফিসার (গ্রেড-১৫)
| ২০০ জন
| স্নাতকোত্তর বা সমমান। সকল পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণি (শিক্ষা জীবনে যে কোনো একটিতে ৩য় বিভাগ গ্রহণযোগ্য) অথবা ৫ পয়েন্ট স্কেলে জিপিএ/সিজিপিএ ২.০৬ এবং ৪ পয়েন্ট স্কেলে ১.৬৫ হতে হবে।
| শিক্ষানবিশকাালীন (৬ মাস) সর্বসাকুল্যে ২৪,৫০০/- টাকা। স্থায়ীকরণের পর মোট ৩২,৩৮০/- টাকা।
|
ফিল্ড অফিসার (গ্রেড-১৬)
| ২০০ জন
| স্নাতক বা সমমান। সকল পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণি (শিক্ষা জীবনে যে কোনো একটিতে ৩য় বিভাগ গ্রহণযোগ্য) অথবা ৫ পয়েন্ট স্কেলে জিপিএ/সিজিপিএ ২.০৬ এবং ৪ পয়েন্ট স্কেলে ১.৬৫ হতে হবে।
| শিক্ষানবিশকাালীন (৬ মাস) সর্বসাকুল্যে ২২,৫০০/- টাকা। স্থায়ীকরণের পর মোট ২৯,৫১০/- টাকা।
|
অন্যান্য যোগ্যতা ও শর্তাবলি
- প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।
- ফ্রেশ গ্র্যাজুয়েটদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে; কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই।
- প্রার্থীকে অবশ্যই বাই-সাইকেল চালানো জানতে হবে। মোটর সাইকেল চালনা জানা ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
- নির্বাচিত প্রার্থীদের ১ মাস শিক্ষানবীশ প্রশিক্ষণ গ্রহণ করতে হবে (প্রশিক্ষণকালীন ভাতা প্রদান করা হবে) এবং মূল্যায়নের ভিত্তিতে ৬ মাস শিক্ষানবিশ দায়িত্ব প্রদান করা হবে।
- জামানত হিসেবে ৫,০০০/- টাকা জমা দিতে হবে (লভ্যাংশসহ ফেরতযোগ্য)।
- বাংলাদেশের যেকোনো জেলায় গ্রামীণ পরিবেশে কাজ করার মানসিকতা থাকতে হবে।
অন্যান্য সুযোগ-সুবিধা
- বছরে ২টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা ও উৎসাহ বোনাস (প্রযোজ্য ক্ষেত্রে)।
- বদলিজনিত ভাতা ও ভ্রমণ ভাতা।
- প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বীমা এবং পেনশন সুবিধা।
- বছরে বার্ষিক ইনক্রিমেন্ট এবং সপ্তাহে ২ দিন ছুটি।
- অর্জিত ছুটি, নৈমিত্তিক ছুটি, মাতৃত্বজনিত ছুটি, পিতৃত্বজনিত ছুটি, দুর্ঘটনাজনিত ছুটি, উচ্চশিক্ষা ছুটি ও সংগনিরোধ ছুটি।
- ব্রাঞ্চ পর্যায়ে স্বল্প খরচে আবাসিকের সুবিধা (প্রযোজ্য ও প্রাপ্যতা সাপেক্ষে)।
- সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির সুবিধা।
- মোটর সাইকেল ব্যবহার সাপেক্ষে মাসিক ২,১০০/- টাকা জ্বালানি ভাতা এবং ৫০০/- টাকা যানবাহন রক্ষণাবেক্ষণ ভাতা।
- নিয়ম অনুযায়ী বাই-সাইকেল, মোটর সাইকেল এবং আইটি ইকুইপমেন্ট ঋণ সুবিধা।
আবেদন পাঠানোর নিয়ম
আগ্রহী প্রার্থীদের মোবাইল নম্বর ও ই-মেইলসহ আবেদনপত্র, জীবন-বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সম্প্রতি তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ নির্ধারিত ঠিকানায় আবেদন পাঠাতে হবে। খামের ওপর আবেদনকৃত পদের নাম ও জোনের নাম উল্লেখ করতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা (প্রার্থীর পছন্দ অনুযায়ী নির্দিষ্ট জোনে পাঠাতে হবে):
- রাজশাহী জোন (কাটাখালী ব্রাঞ্চ): গ্রাম: মক্ষাটাদিঘী, বাড়ি নং-১১৫, উপজেলা: পবা, জেলা: রাজশাহী।
- চট্টগ্রাম জোন (দাগনভূঁইয়া ব্রাঞ্চ): দিন মোহাম্মদ মঞ্জিল, আজিজ ফাজিলপুর, থানা: দাগনভূঁইয়া, জেলা: ফেনী।
- কুমিল্লা জোন (ময়নামতি ব্রাঞ্চ): ময়নামতি ক্যান্টনমেন্ট, সাহেবের বাজার (পল্লী বিদ্যুৎ অফিসের বিপরীতে), থানা: বুড়িচং, জেলা: কুমিল্লা-৩৫২১।
- মাদারীপুর জোন (সদর ব্রাঞ্চ): ২ নং শকুনী, এসকেনপট্টি (শহীদ সুফিয়া পৌর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন), মাদারীপুর সদর, জেলা: মাদারীপুর।
সূত্রঃ প্রথম আলো-৩১-১০-২০২৬ তারিখ
বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ