বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে একটি কারিগরি পদের বাছাই পরীক্ষার (MCQ Type) তারিখ, সময়সূচি এবং কেন্দ্রভিত্তিক আসন বিন্যাস প্রকাশ করেছে।
পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী/নক্সাকার (উপ-সহকারী প্রকৌশলী)
পরীক্ষার তারিখ: ১১ নভেম্বর ২০২৬ (বুধবার)
পরীক্ষার সময়: বিকাল ৩:০০ টা থেকে ৪:০০ টা পর্যন্ত (১ ঘণ্টা)
পরীক্ষার স্থান: ঢাকার ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গুরুত্বপূর্ণ নির্দেশনাবলি:
- প্রবেশপত্র সংগ্রহ: পরীক্ষার্থীগণ www.bpsc.gov.bd অথবা http://bpsc.teletalk.com.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
- কেন্দ্রে প্রবেশের সময়: পরীক্ষার্থীদের দুপুর ১:০০ টা থেকে ২:০০ টার মধ্যে নির্ধারিত কেন্দ্রে প্রবেশ করতে হবে। দুপুর ২:০০ টায় কেন্দ্রের মূল ফটক বন্ধ করে দেওয়া হবে।
- পরীক্ষার নিয়ম: পরীক্ষায় ১০০টি প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর যোগ হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫ নম্বর কাটা যাবে।
- নিষিদ্ধ সামগ্রী: পরীক্ষা কেন্দ্রে বই, ঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর বা কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ