বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর কারিগরি পুলের বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ করা হয়েছে। গত ১৬/১০/২০২৬ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।
পদের নাম ও মোট পদসংখ্যা:
কারিগরি পুলের বিভিন্ন ক্যাটাগরিতে (পুরকৌশল, যান্ত্রিক, মেরিন ও তড়িৎ) মোট ২৫টি শূন্য পদের বিপরীতে এই মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মৌখিক পরীক্ষার তারিখ ও সময়:
আগামী ০১ নভেম্বর ২০২৬ থেকে ০৫ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত পদভেদে নির্ধারিত তারিখে প্রতিদিন দুপুর ২:০০ ঘটিকা থেকে পরীক্ষা শুরু হবে।
পরীক্ষার স্থান:
বাছাই কমিটির আহবায়ক সদস্য (প্রকৌশল) এর দপ্তর, ৬ষ্ঠ তলা, বিআইডব্লিউটিএ ভবন, ১৪১-১৪৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
জরুরি নির্দেশনা:
১. প্রার্থীদের লিখিত পরীক্ষার প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে (নতুন কোনো প্রবেশপত্র দেওয়া হবে না)।
২. মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত ও প্রয়োজনীয় কাগজপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে।
৩. সকল কাগজপত্রের ০১ সেট সত্যায়িত ফটোকপি এবং সদ্য তোলা ০৩ কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ