বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লি. এর একাধিক নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে সিডিউলং ত্যাসিষ্ট্যান্ট (এমটি), জুনিয়র মেকানিক (এমটি) এবং জুনিয়র অফিসার লাইসেন্স এন্ড ট্রেনিং কো-অর্ডিনেটর পদের আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষার সময়সূচী প্রকাশিত হয়েছে।

পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যসমূহ নিচে দেওয়া হলো:

  • পদের নাম: সিডিউলং ত্যাসিষ্ট্যান্ট (এমটি), জুনিয়র মেকানিক (এমটি) এবং জুনিয়র অফিসার লাইসেন্স এন্ড ট্রেনিং কো-অর্ডিনেটর
  • পরীক্ষার তারিখ: ৩১ অক্টোবর ২০২৬, শনিবার
  • পরীক্ষার সময়: বেলা ০২.০০ টা (প্রার্থীদের বেলা ০১.০০ টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে)
  • পরীক্ষা কেন্দ্র: সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, কাওলার (রেল গেইট সংলগ্ন), কুর্মিটোলা, ঢাকা

প্রবেশপত্রের রঙিন প্রিন্টসহ উল্লিখিত প্রার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি অথবা যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইসসহ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। বেলা ০২.০০ টার পর কোনো প্রার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর লিখিত পরীক্ষার সময়সূচী প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন