স্থাপত্য অধিদপ্তরের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। উক্ত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।

গুরুত্বপূর্ণ তথ্য:
ব্যবহারিক পরীক্ষায় মোট ৫৩ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ, স্থান ও সময়সূচি পরবর্তীতে স্থাপত্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

মৌখিক পরীক্ষার প্রয়োজনীয় কাগজপত্র:
মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই প্রবেশপত্র, অনলাইন আবেদনপত্রের রঙিন প্রিন্ট কপি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ, নাগরিকত্ব সনদ এবং সকল নথিপত্রের এক সেট সত্যায়িত ফটোকপি সাথে আনতে হবে। এছাড়া কোটাধারী প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের ইস্যুকৃত মূল সনদ প্রদর্শন করতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

স্থাপত্য অধিদপ্তরের চাকরির পরীক্ষার ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন