নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয় এবং এর অধীনস্থ সাধারণ প্রশাসনের অফিসসমূহে জনবল নিয়োগের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে ভিন্ন ভিন্ন 3টি ক্যাটাগরিতে মোট 12 জন কর্মচারী নিয়োগ দেওয়া হবে। শুধুমাত্র নীলফামারী জেলার স্থায়ী বাসিন্দারা এই পদগুলোর জন্য আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা:
১. অফিস সহায়ক - ০৪টি
২. নিরাপত্তা প্রহরী - ০৪টি
৩. পরিচ্ছন্নতা কর্মী- ০৪ টি
শিক্ষাগত যোগ্যতা: পদভেদে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নিরাপত্তা প্রহরী পদের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
বয়স সীমা: ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের অনলাইনে dcnilphamari.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত আবেদন ফরম পূরণ করে আবেদন করতে হবে।
আবেদনের সময়সীমা:
আবেদন শুরু: ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ১০:০০ টা থেকে।
আবেদনের শেষ সময়: ২৬ অক্টোবর ২০২৬ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত।
আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ সর্বমোট ৫৬ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএস-এর মাধ্যমে জমা দিতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ